রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার, ২ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় অভিযানে ডেভিল হান্ট, পেশাদার চোর, মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২ জনকে মাদক মামলায় কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ডেভিল হান্টে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইন পাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), গাইনপাড়া মহল্লার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টার পাড়ার সম্পা চৌধুরী, কলেজ পাড়ার মাদক মামলায় শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলায় শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী, মাস্টার পাড়ার মো. হাবিল খন্দকারকে গ্রেফতার করে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, দুইজন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, দু’জন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর