রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ১৪ লাখ টাকার জিরা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ১৪ লাখ টাকার জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহলদলের অভিযানে ইট ও বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ হয়েছে। যার সিজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরবর্তীতে ইট ও বালুভর্তি ১টি মিনি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে ইট ও বালুর নিচে, অভিনব কায়দায় মাছের খাবারের বস্তার মধ্যে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর