শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ফেনীতে আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম

শেয়ার করুন:

ফেনীতে আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উত্তর আলীপুর এলাকার বিবি ফাতেমা এতিমখানায় ‘অভিভাবক সমাবেশ’-এর আড়ালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ‘অভিভাবক সমাবেশের নাম দিয়ে সেখানে মূলত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। দায় এড়ানোর জন্যই সমাবেশের ওই নামকরণ করা হয়, যার কোনো সত্যতা পাওয়া যায়নি। আমাদের কাছে নির্বাচনী প্রচারণার ভিডিও ফুটেজ রয়েছে, যা আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। পরে প্রার্থীর প্রতিনিধি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর