শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন: ফেনীতে বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন: ফেনীতে বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলার কমিটিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মো. মনিরুজ্জামান এই জরিমানা করেন।


বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ফেনী ১, ২ ও ৩ আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসাথে পাঁচ জনের অধিক লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এই জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

কালো টাকার প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচন চাই: সারজিস আলম

thumbnail_38581

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী একসাথে পাঁচ জনের অধিক লোক নিয়ে প্রবেশ করেছে। এজন্য রাজনৈতিক দলকে জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার ১৫ হাজার টাকা পরিশোধ করেন।


বিজ্ঞাপন


ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, আচরণ বিধির বিষয়ে সব দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর