বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দু’টি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌ-পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিণা এলাকায় দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় চারজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দু’টি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর