রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় যুবতীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় যুবতীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পাশে একটি ডোবা থেকে হাত বাঁধা এক অজ্ঞাত পরিচয় (২৫) যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতে দেখেছি। ধারণা করা হচ্ছে সেই মেয়েটির লাশ হতে পারে।

আরও পড়ুন

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

সদরপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে।


বিজ্ঞাপন


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর