শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাফ নদী থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

নাফ নদী থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা থেকে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি মাছধরা নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক হওয়া ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়ার বাসিন্দা রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, সকাল ৮টার দিকে তাঁর ঘাটের চারটি নৌকা বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দেয়। এ সময় দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাসহ ৯ জন জেলে ধরা পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ১০ মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির সহায়তায় বিভিন্ন সময়ে প্রায় ২০০ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছে।


বিজ্ঞাপন


এতে করে সীমান্তবর্তী এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর