শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ এএম

শেয়ার করুন:

সাভারে যাত্রীবাহী বাসে আগুন
সাভারে যাত্রীবাহী বাসে আগুন

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, সাভার ফায়ার সার্ভিসে রাত ১০টা ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে বাসে আগুনের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়লো ৩০ গবাদি পশু

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর