শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‎হাদিকে যারা গুলি করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

‎হাদিকে যারা গুলি করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতির যে কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সব সময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, শরিফ ওসমান হাদি আমাদের বরিশালেরই সন্তান। শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা গুলি করেছে।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, শরিফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। 


বিজ্ঞাপন


তিনি বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আল্লাহ তায়ালা যেন সেই ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত রাখে।

1000160379

‎শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সাদিক কায়েম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে সেই সন্ত্রাসীদের দ্রুত সময় যেন চিহ্নিত করা হয়, একইসঙ্গে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।


বিজ্ঞাপন


‎তিনি আরও বলেন, এই পিরোজপুরের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনার যে আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, ইনসাফের পক্ষে লড়াই, সত্যের পক্ষে যে লড়াই সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেল ক্লিংয়ের মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি আল্লামা সাঈদীকে যারা কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছে, যারা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে তাদের শেষ দেখে ছাড়ব। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়ব। আজকের তরুণ প্রজন্মের যে চিন্তা আধিপত্য বাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে তাদের যে লড়াই সেই লড়াইয়ের বীজ আল্লামা সাঈদী হুজুরেরা বপন করে গিয়েছেন।

আরও পড়ুন

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

‎পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর -২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইবের সঞ্চালনায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমির হোসাইন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর