শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ এএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২
কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নিজ বাসায় জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।


বিজ্ঞাপন


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনরা ত্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি আরও জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর