শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ভাবির ঠোঁট কামড়ে ছিঁড়ে নিলো ননদ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

ভাবির ঠোঁট কামড়ে ছিঁড়ে নিলো ননদ

রাজবাড়ীতে পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবির ঠোঁট।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকার বসীর সরদারের মেয়ে পারুলী বেগমের সঙ্গে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুরবাড়িতে নিয়মিতই কলহ চলতো পারুলী বেগমের। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংসসহ উঠে যায়।

পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারি করেছি। কিন্তু পুরো টিস্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।


বিজ্ঞাপন


আহত পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য মামলা করবো।

এদিকে, রাজবাড়ী জেলা সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবির ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর