মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সকালে নিখোঁজ শিশুর লাশ রাতে মিলল প্রতিবেশীর বাসায়

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

সকালে নিখোঁজ শিশুর লাশ রাতে মিলল প্রতিবেশীর বাসায়

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে ৩ বছর বয়সি শিশু সাইমা আক্তার সাবা বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয়েছিল। রাত সাড়ে ৯টার সময় প্রতিবেশীর ঘরের মধ্যে তার লাশের সন্ধান মেলে। পুলিশের ধারণা, সাবাকে হত্যা করা হয়েছে।

শিশু সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বুধবার রাত ১০টার দিকে জানান, আজ সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় একটি জিডি করেন শিশুটির বাবা সাইদুল।

আরও পড়ুন

এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশু নিহত

তিনি আরও জানান, জিডি এন্ট্রির পর আশপাশের পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বুধবার রাত ১০টার দিকে পবহাটী গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ মেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। এঘটনায় প্রতিবেশী মসজিদের স্ত্রী সান্ত্বনা খাতুনকে (৩০) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পিতামাতা কন্যা শোকে হতবিহ্বল। গ্রামবাসী সঠিক তদন্ত করে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর