মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

নেতা নয়, জনগণের খাদিম হতে চাই: অলিউল্লাহ নোমান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

নেতা নয়, জনগণের খাদিম হতে চাই: অলিউল্লাহ নোমান
সাংবাদিক অলিউল্লাহ নোমান। ছবি: ঢাকা মেইল

নেতা হতে আসিনি। আমাকে এখানে পাঠানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদেম হওয়ার জন্য। আমি আপনাদের খাদিম হিসেবে খেদমত করতে চাই। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলার চুনারুঘাট উপজেলা জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন হবিগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী, মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান।


বিজ্ঞাপন


অলিউল্লাহ নোমান বলেন আপনারা যদি দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন, তাহলে আমি মাধবপুর-চুনারুঘাটকে আধুনিকায়ন করার জন্য যত রকমের উদ্যোগ নেওয়া দরকার, আপনাদের সাথে নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ফ্যাসিবাদের সাথে লড়াই করতে গিয়ে আমার জীবন এমনিতেই বিসর্জন দেওয়ার মতো অবস্থায় ছিল। এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে যদি আমার জীবনও দিতে হয়, তাতেও আমি কৃপণতা করব না।

তিনি বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ থেকে আমাকে অনুরোধ জানানো হয়েছে এখানে নির্বাচন করার জন্য। আমি জানতাম আমার শিক্ষক জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান এই আসন চষে বেড়িয়েছেন প্রার্থী হিসেবে। তিনি আমাকে সুযোগ দিয়েছেন নির্বাচন করার জন্য। ১ ডিসেম্বর আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

নোমান বলেন ৫৪ বছরের বাংলাদেশে অনেক ধরনের সরকার আমরা দেখেছি। এই যে পরিমাণ লুটপাট ও সন্ত্রাস হয়েছে, কোনো সরকারই এইগুলো দূর করতে পারেনি। গত ১৫ বছর শাসন ছিল ফ্যাসিবাদী শাসন, যা ছিল ভারতীয় আধিপত্যবাদের অনুকূলে একটি শাসন। সেই শাসনকে দূর করার জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে। দেশের সর্বশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে বহু প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনাদেরকে বেছে নিতে হবে এমন একটি দলকে, যার নীতি-আদর্শ এক অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশে। তার নাম জামায়াতে ইসলামী। আগামী বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ, একটি পরিবর্তনের বাংলাদেশ।

এই মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান, সহকারী সেক্রেটারি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলামসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর