বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাসিরনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

নিহত হাবিবা (৮) উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে।


বিজ্ঞাপন


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সারারাত খোঁজাখুঁজি চলে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে তার বাবা পাশের বাড়ির একটি রুমে হাবিবার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত হাবিবার বাবা মনুছ মিয়া বলেন, ‘আমার মাসুম মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, ‘লাশ উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর