মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারও মানুষের দোয়া

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারও মানুষের দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শহরের টাউন ফুটবল মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দোয়ায় অংশ নেওয়া সবাই বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দেশসেবায় ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।


বিজ্ঞাপন


আয়োজকরা জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অগ্রণী নেতৃত্বদানকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় চুয়াডাঙ্গাবাসীর উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বেলা তিনটা থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টাউন ফুটবল মাঠে সমবেত হতে থাকেন। এসময় আলেম ও হাফেজদের তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। আসরের নামাজ আদায় শেষে বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়ার সময় অনেককেই আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা গেছে। পরবর্তীতে একই স্থানে মাগরিবের নামাজ আদায় করেন মুসল্লিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ খানসহ আরও অনেকে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর