মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বান্দরবানের ৭ বিএনপি নেতা কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার 

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

বান্দরবানের ৭ বিএনপি নেতা কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার 

বান্দরবানের জাতীয়তাবাদী দল (বিএনপি'র)  ৭ নেতা কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা-কর্মীরা হলেন, বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বান্দরবানের এই নেতা কর্মীসহ বিভিন্ন জেলার আরও কয়েকজন নেতা-কর্মীদের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৩ ডিসেম্বর২০২৫ হতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর