মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার অন্ধ শিল্পী হেলালের পরিবারের পাশে দাঁড়ালো প্রশাসন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

এবার অন্ধ শিল্পী হেলালের পরিবারের পাশে দাঁড়ালো প্রশাসন

প্রকাশ্যে গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ শিল্পী হেলালের পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অন্ধ হেলাল মিয়ার পরিবারকে তার কার্যালয়ে ডেকে নেন। এ সময় তাদের কণ্ঠে গান শোনেন। একই সময় নগদ অর্থ ও শীত বস্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে প্রায় ৫০ বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া। তার সঙ্গে ছেলে-মেয়েরাও থাকেন। গত বুধবার কিছু লোক এসে তাঁদের গান গাইতে মানা করে যায়। জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের হেলাল পরিবারে মোট ১৩ জন সদস্য। 


বিজ্ঞাপন


এর মধ্যে ৯ জন দৃষ্টিপ্রতিবন্ধী। উপার্জনক্ষমদের মধ্যে তিনি নিজে, চার ছেলে ও এক মেয়ে চোখে দেখেন না। তবে তাঁরা কারো কাছে হাত পাতেন না। গান গেয়ে যে আয় হয় তা দিয়ে চলে তাদের ১৩ জনের বড় সংসার।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর