বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।


বিজ্ঞাপন


মাগুরা সদর হাসপাতালে কর্মরত পুলিশ আবু বক্কার জানান, নিহত আব্দুর রহিম মহম্মদপুরের পলাশবাড়ী গ্রাম থেকে স্টেডিয়াম পাড়ার বাড়িতে আসার পথে মালিকগ্রাম ঘটনাস্থলে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, নিহত আব্দুর রহিম বিজ্ঞানে মাস্টার্স শেষ করে চাকরির সন্ধানে  মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর