শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সার না পাওয়ায় কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

সার না পাওয়ায় কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ মারাত্মক ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিক ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণ চলছিল। এসময় তিনটি ভ্যানগাড়িতে করে ৩৩ বস্তা সার নিয়ে পাঁচজন কৃষক চলে যেতে দেখা যায়। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য কৃষক মনে করেন, তাদের বঞ্চিত করে হয়তো কাউকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সার নিতে আসা কৃষকদের মাঝে উত্তেজনা বাড়তে থাকলে আকতারুল ইসলাম সাময়িকভাবে স্থান ত্যাগ করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাকে সঙ্গে নিয়ে ফের বিতরণ স্থলে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও ঘোলাটে। উপস্থিত কিছু উত্তেজিত ব্যক্তি আকতারুল ইসলামের ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন।

এ সময় কর্মকর্তার দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে রেফার করা হয়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, সকাল থেকে শান্তভাবেই সার বিতরণ হচ্ছিল। পরে দেখি কয়েকজন একসাথে বস্তা নিয়ে চলে যাচ্ছে। তখনই লাইনে থাকা কৃষকদের মধ্যে চেঁচামেচি শুরু হয়।


বিজ্ঞাপন


স্থানীয় মোতালেব আলী বলেন, কৃষি কর্মকর্তারা চেষ্টা করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু মানুষের ক্ষোভ এমন অবস্থায় পৌঁছে যায় যে মুহূর্তেই মারামারিতে রূপ নেয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫০০ দুস্থদের মাঝে খাবার বিতরণ

আরেকজন স্থানীয় মিজান জানান, কেউ পরিকল্পনা করে মারেনি। ভিড়, ঠেলাঠেলি আর উত্তেজনা– সব মিলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তার দাঁত ভেঙে যাওয়া খুবই দুঃখজনক।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, রোগীর অবস্থা মোটেও ভালো নয়। মাথায় জখম হয়েছে, দাঁত ভেঙেছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর স্থানীয় কৃষকদের অভিযোগ— সার বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলার অভাব রয়েছে। যে কারণে সামান্য উত্তেজনা বড় দুর্ঘটনায় রূপ নেয়। প্রশাসন বলছে, পুরো ঘটনার তদন্ত চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর