বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


thumbnail_1000152245

স্থানীয়র আকতার হোসেন জানান, শিশু লাবিব ইনজেকশনের সিরিঞ্জে পানি ভরে খেলা করছিল। সিরিঞ্জে পানি শেষ হয়ে গেলে পানি নেওয়ার জন্য লাবিব পুকুর পাড়ে যায়। এসময় পা পিছলে সে হয়তোবা পানিতে পড়ে তলিয়ে যায়।

আরও পড়ুন

এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশু নিহত

পরে দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্র-ছাত্রী পুকুরে লাবিবের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


thumbnail_1000152242

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম জানান, শিশু লাবিবের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর