বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বনে মিলল পাইপগান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বনে মিলল পাইপগান

ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর