হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে এই অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষসহ নদ-নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষজন।
বুধবার (৩ ডিসেম্বের) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে ৯৭ শতাংশ আর্দ্রতা ছিল বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এদিকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
আরও পড়ুন: হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে
ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর আব্দুল্লাহ (৫৫) বলেন, ‘কয়েক দিন থেকে খুব ঠান্ডা। কাজে বের হতে কষ্ট হয়।’
আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
বিজ্ঞাপন
জেলার সদর উপজেলার চরমাধবরাম এলাকার কৃষিশ্রমিক আমির (৬০) বলেন, ‘ঠান্ডা এত বেশি যে ঘর থেকে বের হওয়া যায় না। কাজকাম করতে খুব অসুবিধা। হামরা বয়স্ক মানুষ এমন ঠান্ডায় কাজ করা মুশকিল।’
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় দুর্ভোগে পড়ছে মানুষ।’
প্রতিনিধি/ এমইউ

