জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন।
নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে। আহত খাতিজা খাতুন নুরুন্নাহার বেগমের ভাতিজি।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নুরুন্নাহার বেগম ও ভাতিজি খাতিজা খাতুন একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় ফুফু-ভাতিজিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার মারা যায়। এছাড়া খাতিজা খাতুনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

