বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার তচ্ছাখালী খালে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে উঠার ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছিল ব্যাপক আতঙ্ক। গত ১৩ নভেম্বর উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।

জানা যায়, নিহতের নাম রহিমা আক্তার। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মিলল তার মরদেহ।


বিজ্ঞাপন


রহিমা আক্তার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ১০ বছর আগে পাশের ইউনিয়নের জসিম উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জসিম শ্বশুরবাড়িতে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল তাদের মধ্যে। সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিবারের দাবি, জসিম প্রায়ই স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দিতেন।

গত ৬ নভেম্বর রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে জসিম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের দুজনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবার, পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি চালিয়ে যাওয়ার মধ্যেই ১৩ নভেম্বর খালে ভেসে ওঠে বস্তাবন্দী মরদেহ।

ঘটনার পর কক্সবাজারের র‌্যাব-১৫ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং পরিকল্পিত হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে এবং অন্যান্য সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর