বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা, কলেজ ছাত্রদল নেতা আহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা, কলেজ ছাত্রদল নেতা আহত
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুরুল আমিন শিহাব।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলায় কলেজ ছাত্রদল সহ-সভাপতি নুরুল আমিন শিহাব আহত হয়েছে।

এ ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে। হামলাকারী চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ মামলা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে মামলার বাদী সমাজসেবক ফজল মিয়া বলেন, বিরামচর এলাকায় চিহ্নিত বিক্রেতারা দেদারসে মাদক বিক্রি করছে। প্রতিবাদ জানানো হলেও মাদক বিক্রি বন্ধ হয়নি।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুরুল আমিন শিহাব তার কয়েকজন বন্ধুকে নিয়ে হাইওয়ে থানার কাছে বল্লি পাড়ায় হাঁটতে যায়। সে সময় তারা দেখতে পায় মাদক কারবারিরা মাদক বিক্রি করছে। তখন শিহাব তার বন্ধুদের নিয়ে মাদক বিক্রির প্রতিবাদ জানায়।

আরও পড়ুন

চার স্কুলে পরীক্ষা বন্ধ, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীরা মারমুখী!

এতে মাদক কারবারি মো. উজ্জ্বল মিয়া তার ভাই এবদাল ও শাকিল এবং জুয়েলসহ তাদের সঙ্গীরা মিলে হামলা চালায়। এ হামলায় শিহাবসহ তার বন্ধুরা আহত হয়। এরমধ্যে গুরুতর আহত শিহাবকে উদ্ধার করে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সুবিচারের আশায় শায়েস্তাগঞ্জ থানায় মামলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে। চিহ্নিত মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


বিজ্ঞাপন


শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, মামলার আবেদন পেয়েছি। বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা ছাড় পাবে না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর