বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটে এতিম খানার হাফেজদের নিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের ডা. আবুল কাশেম ময়দানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


দোয়া মাহফিলে অংশ নেন জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার ও জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল। 

দোয়া মাহফিলে জেলার বিভিন্ন এতিমখানার হাফেজ ও শিক্ষার্থীরাও অংশ নেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর