মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইল-১ আসন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন সাজ্জাদ হোসেন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন সাজ্জাদ হোসেন
 বীর-মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস এম সাজ্জাদ হোসেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে (কালিয়া ও নড়াইল সদর উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন বীর-মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন।

বিগত ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে নমিনেশন দেয়, কিন্তু এইবার ২০২৬ সালে অনুষ্ঠাতব্য সংসদীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সেইসঙ্গে এইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের খররিয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদারের ছেলে। সাজ্জাদের পরিবার একটি মুক্তিযোদ্ধা পরিবার। তার বাবা এবং সহোদর ভাইসহ একই পরিবারের মোট পাঁচজন সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। ইতোমধ্যে তিনি কালিয়া পৌরসভা, পেরলী ইউনিয়ন, হামিদপুর ইউনিয়ন, সিংগাসোলপুর ইউনিয়ন, বিছালী ইউনিয়নসহ কলোড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

আরও পড়ুন

সাংবাদিক অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা জামায়াতের

এস এম সাজ্জাদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হিসেবে তেমন কেউ স্বাক্ষর রাখতে পারে নাই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, আমার ৩০ বছর সামরিক বাহিনী এবং দেশে-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির লব্ধ অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে নিজেকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চাই।

তিনি আরও বলেন, আমি এলাকার ১৫০ জনের অধিক ব্যক্তিকে সরকারি চাকরি প্রদানসহ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ এবং চিকিৎসা বিষয়ে সব সময় নিজেকে জনগণের পাশে রেখেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, নড়াইল ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল আজিজ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর