মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরিচয় মিলেছে সেই অজ্ঞাত লাশের

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

পরিচয় মিলেছে সেই অজ্ঞাত লাশের
নিহত ওই ব্যক্তি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে আল আমিন (২৯)। পেশায় সে একজন অটোরিকশা চালক।

নরসিংদীর মনোহরদীতে উদ্ধার করা সেই লাশের পরিচয় মিলেছে।

পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হাতের আঙুলের ছাপের সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই, নরসিংদী। পরে নিহতের স্বজনরাও উপস্থিত হয়ে পরিচয়ের বিষয় নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে আল আমিন (২৯)। পেশায় সে একজন অটোরিকশা চালক।

এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ইদগা মাঠের কাছ থেকে তার লাশ উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ।

আরও পড়ুন

মনোহরদীতে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের পাশে স্থানীয় লোকজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মনোহরদী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম চলনান আছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর