মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত নবজাতক উদ্ধার, মা-বাবাকে খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত নবজাতক উদ্ধার, মা-বাবাকে খুঁজছে পুলিশ

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

thumbnail_Madaripur_02-12-25_(BABY_Child_Recovery)_Pic_(6)


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এসময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায় সে। খবর দেন ক্লিনিক কর্তৃপক্ষকে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত সেবিকা। এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

হাতিয়ায় নার্সের অবহেলায় ৮ মাসের শিশু মৃত্যু

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে তাৎক্ষণিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক সেবা প্রদান করায় উন্নতির দিকে যাচ্ছে।


বিজ্ঞাপন


thumbnail_Madaripur_02-12-25_(BABY_Child_Recovery)_Pic_(10)

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর