মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

চার দিনের সফরে রংপুর ও নীলফামারীতে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

চারদিনের সফরে রংপুর ও নীলফামারীতে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চার দিনের সফরে রংপুর ও নীলফামারীতে আসছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে আঞ্চলিক তথ্য অফিস থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টার দফতরের পরিচালক মো. আরাফাত রহমান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সফরসূচি অনুযায়ী, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর ও নীলফামারী আসবেন। উপদেষ্টা ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জেলাপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বিকেল সাড়ে ৫টায় রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

আরও পড়ুন

প্রয়োজনে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা ৭ ডিসেম্বর রোববার সকাল ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন উপদেষ্টা বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর