আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ড্রিল শুরু হয়। এতে আরএমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন।
বিজ্ঞাপন
নগরীর যে-সব এলাকায় ড্রিল পরিচালিত হচ্ছে সেগুলো হলো— লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়।
এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, এ ড্রিলের মূল উদ্দেশ্য হলো- নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হয়।
প্রতিনিধি/ এজে

