মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হাবিবুর রহমান আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী নাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্য কিশোর ফারদিন ইসলামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে স্থানীয়রা নাটা গাড়ি ও গাড়িচালক বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর