সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে গাছের ডালে ৯ ফুট লম্বা অজগর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে গাছের ডালে ৯ ফুট লম্বা অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়ায় গাছের ডালে ঝুলে থাকা প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাপটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেটিকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় লোকজন জানান, দুপুরে মাঠে কাজ করার সময় তারা সাপটিকে দেখতে পান। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বন বিভাগ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারও অভিযানে যোগ দেন। উৎসুক জনতার চাপ বাড়তে থাকায় পুলিশ সাপটির চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরি করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন বলেন, কয়েক দিন আগে ভারতের কালজানী নদী দিয়ে কাঠসহ বিভিন্ন ভাসমান বস্তু ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সে সময় ভেসে আসা কোনো গাছের সঙ্গেই অজগরটি এপারে এসেছে। পরে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটির শারীরিক অবস্থা ভালো আছে। পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর