বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুরের বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় সদগয়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ধারাবাহিকভাবে ছাগল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আলামিন হোসেনসহ স্থানীয় আরও অনেকে।
এসময় দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় ছাগল বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/ এজে

