রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘পার্বত্য চুক্তি বানচালের গভীর ষড়যন্ত্র চলছে’

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

পার্বত্য চুক্তি বানচালের গভীর ষড়যন্ত্র চলছে

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে খাগড়াছড়ি সদরের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।

২রা ডিসেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা; সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা; শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা; পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা; উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর তালুকদার; খাগড়াছড়ির বিশিষ্ট সমাজ সেবক প্রিয় কুমার চাকমা প্রমূখ।

ttt

দীর্ঘ ২৮ বছরেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিযোগ করেন যে, ঐতিহাসিক এই চুক্তি বাস্তবায়ন না করে রাষ্ট্রপক্ষ জুম্ম জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা বলেন, ‘পার্বত্য চুক্তি বানচালের গভীর ষড়যন্ত্র চলছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর