মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ভোক্তা-অধিকার অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে ভোক্তা-অধিকার অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের সদর উপজেলার বামনপাড়া মোড় এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অভিযানে খাদ্যপণ্য ও সার-বীজের মান, সংরক্ষণ ও বিক্রয় পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫১ অনুসারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এমদাদুল হকের প্রতিষ্ঠান মেসার্স বায়েজিদ স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, অন্যান্য প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর