বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জয়পুরহাটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আলোচনা সভায় বক্তব্য রাখেন— অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি নুরুল আমিন, এন আর ডিএসের নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন, উপমা সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এম ডি এস নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, আউশগাড়া উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম প্রচেষ্টা নির্বাহী পরিচালক মনতাজুর রহমান আকবর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর