বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি কামনায় ছাদগায়ে জারিয়া করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন গুনাগরকাটি পীর সাহেবের দরগাহ শরিফে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাহ শরিফের খাদেম।
এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এজে

