মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

নরসিংদীতে যুবলীগ নেতার সম্পত্তি জব্দ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে যুবলীগ নেতার সম্পত্তি জব্দ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িসহ সাড়ে আট কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী ও গাজীপুর জেলা দুদকের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নে ওই নেতার দুটি ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেওয়া হয় বলে জানান, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকী।


বিজ্ঞাপন


যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে এবং ডাঙা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

২০২৩ সালের ১২ ডিসেম্বর দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় (গাজীপুর-নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, দেলোয়ারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

অভিযানে দুদকের কর্মকর্তার সঙ্গে ইউএনও আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ভবনে সাইনবোর্ড টানিয়েছি এবং বাসাটিতে বসবাসরত লোকদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসাটি আমাদের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে থাকবে।

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী সরকার পতনের পর দেলোয়ার আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশত মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর