মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম ভোটার তালিকার ত্রুটি ও জটিলতা থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় কমিশন। তফশিল অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে আজ সোমবার বিকেল ৪টার দিকে শেষ হয় মনোনয়ন বিতরণ। মনোনয়ন বিতরণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই নির্বাচন স্থগিতে এ ঘোষণা দেওয়া হয়। 


বিজ্ঞাপন


এসময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান বলেন, হলভিত্তিক ভোটার তালিকার অসংগতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফশিলের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন হলভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর। যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসংগতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসংগতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনি ন্যায়সংগতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে।

আরও পড়ুন

বায়ুদূষণ মোকাবিলায় ক্যাপস–রাবিপ্রবি সমঝোতা চুক্তি

তিনি আরও বলেন, এই তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে সব দফতর থেকে ভুল তথ্য সরবরাহ করে কমিশনের কাছে পাঠানো হয়েছে, সেই সব দফতরের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিরা শিক্ষার্থীদের কাছে কমিশনকে হেয় করার কোনো হীন উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। সেইসঙ্গে, সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না বলেও ঘোষণা দেন কমিশন।


বিজ্ঞাপন


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ভোটার তালিকায় ভুল থাকা অনাকাঙ্ক্ষিত। ভোটার তালিকা ভুল ও ত্রুটিপূর্ণ সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এসময় তিনি আরও বলেন, তবে নির্বাচন কমিশন নির্বাচনের কার্যক্রম স্থগিত না করে চালিয়ে গেলেই ভালো হতো।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর