রাজশাহীতে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবন্ধ করার হুমকি দিয়েছেন এক তরুণ।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপির জেলা কমিটির নেতাদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় তিনি এ হুমকি দেন।
বিজ্ঞাপন
ওই তরুণের নাম মো. শোয়াইব। সাংবাদিকদের তোপের মুখে পড়ে তিনি বলেন, ‘আমি প্রতিনিধি হিসেবে গেছি, অবস্থান নিসি। ভেতরে কী হচ্ছিল আমরা অবগত না। কাজ বন্ধ করা হোক দুশমনি নাই। আপনারা আমার ভাই। বন্ধ করার জন্য গেছি। উল্টাপাল্টা একটু আচরণ হয়েছে, আমাদের, যদি ভুল হয়ে থাকে, আমি সরি। ভুল হতেই পারে। স্বীকার করছি আমার ভুল।’
শোয়াইব বলেন, আমি এনসিপির পদে নাই। আমি জুলাই যোদ্ধা হিসেবে গেছি। আমার ঠিক হয়নি। তবে ইনটেনশন খারাপ ছিল না।
এ সময় তার পক্ষ নিয়ে ভুল স্বীকার করেন এনসিপির কয়েকজন নেতা। তারা বলেন, ও ভুল করেছে। বলার ধরণ পায়নি। অবশ্যই ভুল বলেছে। মাফ করে দেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী ঢাকা মেইলকে বলেন, ওরা বৈষম্য বিরোধীর ছেলে পেলে। আন্দোলন সংগ্রামে সব সময়-ই-ছিল। তবে তারা এনসিপির কমিটিতে নেই।
বিজ্ঞাপন
মোবাশ্বের আরও বলেন, তাদের আজকের আচরণটা নীতিগতভাবে আচরণ হয়নি। সাংবাদিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে? এটা বিব্রতকর আচরণ। অল্পবয়স্ক ছেলেপেলে, তারা বুঝতে পারেনি। এরকম আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে।
প্রতিনিধি/ এজে

