সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে ২ শহীদ জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ২ শহীদ জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই যোদ্ধা সিরাজগঞ্জের শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের খোঁজ খবর, আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের খাবার পৌঁছে দিলেন নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি শহীদ লতিফ ও সুমনের বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজ নেন।


বিজ্ঞাপন


এসময় দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাবার প্রদান করেন। শহীদ সুমনের বোনকে চাকরি ও শহীদ লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের যে কোনো সমস্যায় পাশে থাকার কথাও জানান জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিবারগুলো জানান, প্রশাসনের এ ধরনের উদ্যোগ তাদের মনে নতুন শক্তি জোগায় এবং শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। জেলা প্রশাসকের সহায়তা পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর