সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত এক এএসআই অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মৃত আকতার হোসেন (৩৮) ঝিনাইদহ উপজেলা সদরের কাঞ্চনপুর গ্রামের আনসার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, থানায় কর্মরত অবস্থায় শুক্রবার বিকেলে এএসআই আকতার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় আকতার হোসেনের দুইটি কিডনি ও লিভারে গুরুতর সমস্যা ধরা পড়ে।
শনিবার ভোর ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পর পরামর্শ দেন। তাকে ঢাকায় নেওয়ার জন্য রওনা হলে পথে সে মারা যায়।
ওসি আরও বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আকতার হোসেন চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় যোগদান করেছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




