বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় ‘হোটেল ওয়ে হোম’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আবাসিক হোটেলে মিলল বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, ছেলেটির বাসা সিরাজগঞ্জ জেলায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঢাকা মেইলকে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে আসার পরে দরজা ভাঙা হবে। এরপর লাশটি উদ্ধার করা হবে। বিস্তারিত কারণ পরবর্তীতে বলা যাবে বলেও জানিয়েছেন ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর