বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় জেলার তেঁতুলিয়া উপজেলায় গত কয়েক দিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। আজকে কিছুটা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রিতে রয়েছে। তবে শীত কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার  (২৮ নভেম্বর ) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ।

আরও পড়ুন: হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে 

সকালে এ বিষয়টি নিশ্চিত করেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। 

স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল, তা কমেছে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। এ হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠান্ডা লাগে। 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। হিমালয় সংলগ্ন এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর