বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গোলাগুলি, আহত ৬

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আহত-৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কান্দিপাড়া টি এ রোডের একটি প্রিন্টিং প্রেসের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন এবং আহত হয়েছেন আরও চারজন। সব মিলিয়ে আহতের সংখ্যা ছয় (৬) জন।


বিজ্ঞাপন


আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে টুটুল (৪৬) ও শিহাব (২৭) নামে দু'জনের পরিচয় পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পুরো এলাকা পুলিশের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, কান্দিপাড়া এলাকার শাকিল এবং স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের মধ্যে চলমান বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর