বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীমান্তে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

সীমান্তে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবাগুলো রেখে মাদক কারবারিরা মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।


বিজ্ঞাপন


তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির এক টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জের মুখে মাদক কারবারিরা দ্রুত তিনটি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর বিজিবি পুরো এলাকায় রাতভর অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অধিনায়ক মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর