শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

গজারিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

গজারিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের দ্বন্দ্বে মো. জহিরুল ইসলাম জয় (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আলম আজাদ।

নিহতের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে একই এলাকার বেকু হাসান গ্রুপের সদস্য মাসুদ, বাবু, রাফি, নান্নু ও জসিমসহ কয়েকজন মিলে জয়কে দৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এলোপাথালি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাতেই জয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, ঘটনার সঙ্গে জড়িত একই অভিযুক্তরা নিহতের বাবা মো. জামাল সরকারকে প্রায় এক বছর আগে কুপিয়ে হত্যার চেষ্টার করে। এরপর মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। সেই পুরনো দ্বন্দ্বের সূত্র ধরে, আবার এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের। এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন ওই যুবক।


বিজ্ঞাপন


গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর