দিনাজপুরের বোচাগঞ্জে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে মায়ের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু জানান, আব্দুস সালাম (৫৭) ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিতে অজু করতে টিউবওয়েলের কাছে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
ছেলের মৃত্যুর খবর শুনে তার মা সাকিমন নেছা (৭০) ছোট ছেলের বাড়ি থেকে ছুটে আসেন। ছেলের নিথর দেহ দেখে তিনি শোকে অচেতন হয়ে পড়েন এবং সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

