নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় এ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সমাবেশের মধ্য দিয়ে।
সমাবেশে বক্তারা বলেন, রায়পুরায় বিস্ফোরণ দেখা দিয়েছে। যারা ১৭ বছর জেল–হামলা–মামলার শিকার হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের উপেক্ষা করা হয়েছে। অথচ যিনি ১৭ বছর আওয়ামী লীগ নেতাদের ছায়ায় ব্যবসা-বাণিজ্য করে অঢেল টাকার মালিক হয়েছেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে— যা তৃণমূল মেনে নেবে না।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বকুলের মনোনয়ন বাতিল না হলে ‘কাফনের কাপড় পরে’ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে রায়পুরা আসনটি পুনর্বিবেচনার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি জোর আবেদন জানান তারা।
এসময় রায়পুরা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

